বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
‘নগদ’ অ্যাপে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা, কর্তৃপক্ষ নিশ্চিত করলো নিরাপত্তা
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম

শুক্রবার (১৪ নভেম্বর) ‘নগদ’ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহকদের লেনদেন ও ডেটা সুরক্ষিত রয়েছে।

নগদ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সেবার মানোন্নয়নের জন্য অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা আপডেট করার সময় কিছু ব্যবহারকারী অনাকাঙ্ক্ষিতভাবে প্লে প্রোটেক্টের সতর্কবার্তার সম্মুখীন হন। এই ঘটনা নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘নগদ’-এর টেকনিক্যাল টিম জানিয়েছে, তারা ইতিমধ্যেই গুগলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং সতর্কবার্তার বিষয়টি দ্রুত সমাধানের জন্য নিবিড়ভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সতর্কতা সাময়িক এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে।

গ্রাহকদের উদ্দেশে ‘নগদ’ জানিয়েছে, “এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অ্যাপটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসারে নিরাপদ এবং ব্যবহারকারীদের সকল ডেটা ও লেনদেন সুরক্ষিত রয়েছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নগদ   অ্যাপ   সতর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close