সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন উপকরণ বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:০০ পিএম

"একে অন্যের হাত ধরি, সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মানবিক সংগঠন খালিয়া একতা যুব সংঘের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার ও গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার খালিয়া চেয়ারম্যান বাড়িতে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রাণী সম্পদ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক ডা: হাজী আব্দুর রাজ্জাক। এছাড়াও বালিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মানবেন্দ্র মজুমদার।

সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পরান মল্লিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে অর্ধশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার ও গবাদি পশু বিতরণ করা হয়। পরে এলাকায় নিরাপত্তা ও জনসার্থে রাস্তার পাশ দিয়ে সোলার লাইট স্থাপন করা হয়।



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   মানবিক   সংগঠন   উপকরণ   বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close