প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ AM আপডেট: ১২.১১.২০২৫ ৯:৩৭ এএম

মো. আদনান আরিফ সালিম
হাজার হাজার মানুষ মেরে দেশ ছেড়ে পালিয়েছে তাদের নেত্রী। এমনকি পালিয়ে যাওয়ার মুহুর্তে তাদের কথাও ভাবেনি। তারপরেও ভিডিও বার্তায় নাশকতার আহ্বান শুনে অফিসগামী মানুষকে মারতে তাদের প্রাইভেটকারে আগুণ দিচ্ছে ওরা। গানপাউডার নানকের এই অনুসারীরা সুযোগ বুঝেই দাঁত দেখাতে শুরু করেছে। ওরা প্রমাণ করছে যে ক্ষমার মতো সুন্দর বিষয়টা ওদের জন্য নয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভাষণে এদের মনুষ্যত্ব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। গতকাল সেটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে। পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। জামায়াতের আমীরও তাদের সুযোগ দিতে লোভ দেখিয়েছেন বারংবার। কিন্ত আমি তাদের এসব বক্তব্য এড়িয়ে গেছি বিরক্তি নিয়ে। এর মূল কারণ ইতিহাসের শিক্ষক হিসেবে আমার অনুমান এরা বদলাবে না। বাংলাদেশে যারাই ওদের সুযোগ দিয়েছে তারা ইতিহাসের সংকটে পড়েছে।
শহীদ জিয়া জীবন দিয়ে শোধ করেছিলেন গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের ঋণ। ক্ষমতার লোভে জামায়াত তাদের সঙ্গে জোট করেছিল, পরে দেখা গিয়েছে জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে ওরা। আর জাতীয় পার্টি ওরফে যাত্রাপার্টির কথা নাই বলি। দেশ থেকে সার্কাস আর যাত্রাপালা বিলুপ্ত হলেও জি এম কাদেরমার্কা কয়েকটা ইতর রাজনীতির নামে সেই যাত্রাপালা ধরে রেখেছে। তারা নিয়মিত উল্টা ডিগবাজি দিয়ে সার্কাসও দেখাচ্ছে।
লেখক: শিক্ষক ও কলামিস্ট।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
স্বদেশ প্রতিদিন/এনআর