সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে মশাল মিছিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ পিএম
মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে মশাল মিছিল

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে মশাল মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। 

আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মন্নারা বাজারে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মন্নারা দক্ষিণ বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বলেন, যতদিন আমাদের দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

একই দাবীতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছেন উভয় উপজেলার নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close