বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কুড়িগ্রামে এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম

নির্বাচন কমিশন কর্তৃক ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ ও নবগঠিত কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম জেলা শাখা।

একই সঙ্গে আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত “লকডাউন” কর্মসূচি ও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ জানিয়ে দলীয় নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ।

বক্তারা বলেন, “আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। লকডাউন বা শাটডাউনের নামে নাশকতা সৃষ্টি করলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে।”

তারা আরও বলেন, “কুড়িগ্রাম-২ আসনসহ সারা দেশে শাপলা কলি মার্কার গণজোয়ার উঠেছে। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়বযেখানে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যের স্থান থাকবে না।”

মিছিলজুড়ে নেতা-কর্মীরা শ্লোগান দেন, “আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই!”, “লকডাউনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন!”, “জিতবে এবার শাপলা কলি, গ্রাম শহর অলিগলি!”

সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, তাজুল ইসলাম, রাজু আহমেদ, হাফিজুর রহমান খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলী সুমন, নাসিরা খন্দকার নিসা, যুব শক্তির জেলা আহ্বায়ক এম. রশীদ আলী, ছাত্র শক্তির সদস্য সচিব সাদিকুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের প্রায় দুই হাজার নেতা-কর্মী।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   এনসিপি   সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close