বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ফাঁসির দড়িতে না ঝোলানো পর্যন্ত শেখ হাসিনার নাম মাথায় ঘুরতেই থাকবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, ফাঁসির দড়িতে না ঝোলানো পর্যন্ত শেখ হাসিনার নাম তার মাথায় ঘুরতেই থাকবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

স্নিগ্ধ লেখেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামের জন্ম হয়েছে, সেটি শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বিগত ১৬ বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সবার। যতদিন এই ‘খুনি হাসিনাকে’ দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো না হবে, ততদিন সকাল-বিকেল, স্বপ্নে বা জাগ্রত অবস্থায়ও তার নাম মাথায় ঘুরতেই থাকবে। যতবার এই নাম উচ্চারণ করি, তা কেবল ঘৃণার কারণেই।”

তিনি আরও লেখেন, “এই শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না এই স্বৈরাচার শেখ হাসিনার বিচার হয়।”

এর আগে সোমবার নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় স্নিগ্ধ বলেন, “আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। তিনি ছোটবেলা থেকেই আমাদের আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।”

এই বক্তব্যের অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্নিগ্ধ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close