সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে পোরশায় মানববন্ধন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম
ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে পোরশায় মানববন্ধন

ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে পোরশায় মানববন্ধন

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং পরে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ডা. ছালেক চৌধুরীর পক্ষে সাপাহার, নিয়ামতপুর ও পোরশা উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্প্রতি নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়। ফলে এই আসনের তিনটি উপজেলায় ডা. ছালেক চৌধুরীর সমর্থক, কর্মী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পোরশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close