বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:১২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “আমরা যে ৩৬ টা ইশতেহার দিয়েছি ইতোমধ্যে তার অনেকগুলো নিয়ে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি তার থেকে পাঁচগুণ বেশি কাজ করব।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরীর সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, আমরা মসজিদ ও মেয়েদের কমনরুমগুলোতে কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। ৫ আগস্টের পর আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি, সবকটিই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখব।

তিনি উল্লেখ করেন, “ফ্যাসিবাদের আমলে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর উদ্যোগ নিচ্ছি এবং সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভেঙে দেওয়ার পদক্ষেপ নেব।”

হলে খাবারের মানের বিষয়ে তিনি বলেন, খাবারের মান উন্নয়নে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমরা মূলত নীতিগত জায়গায় কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ডাকসু ভিপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close