সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
‘হাসিনার সময় যেমনটি ছিল তেমন আছে, নতজানু মানসিকতার কোনো পরিবর্তন হয়নি’
হাসিনুর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম
হাসিনুর রহমান

হাসিনুর রহমান

আস্থা-অনাস্থা থেকেই সকল সংকটের সৃষ্টি। আজ দিনটি চরম হতাশায় ফেলেছে। জুলাই বিপ্লব থেকে আমরা কিছু শিখিনি। বাড়ির সামনে দিয়ে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, শুনে চরম বিরক্তি হচ্ছে। 

ঘোষণায় যা বলা হচ্ছে তা এরকম, “ড. ইউনুস স্টাফ কলেজ ও NDC-এ আগমনের কারণে মীরপুর D.O.H.S. এ বসবাসরত সকল ব্যক্তির বৈধ অস্ত্র পল্লবী থানায় আগামী ১৫ নভেম্বরের মধ্যে জমা দিতে অনুরোধ করা যাচ্ছে।” 

এই আদেশ শেখ হাসিনার সময় হয়তো ছিল; এখন কি বাস্তবসম্মত? ঐদিন আনসার, পুলিশসহ সবাই অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করবে। আমরা কি আস্থাহীন? আমরা কি শত্রু পক্ষ? ড. ইউনুস কি জানেন? আপনাদের সশস্ত্র বাহিনী নিয়েও এত আতঙ্ক কেন? এই আদেশ দেওয়ার ক্ষমতা কার? হাসিনার সময় যেমন ছিল, তেমনই আছে, নতজানু মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। এই অবৈধ আদেশ ও মানসিকতা পরিবর্তন করতে হবে। কেউ এ অবৈধ আদেশ মানবে না। আমি মানছি না। আমরা সবাই এক হব। 

লেখক: অব. সেনা কর্মকর্তা

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাসিনা   নতজানু মানসিকতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close