বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেহা কক্করের নামে ভয়ঙ্কর প্রতারণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। এবার তার নাম ব্যবহার করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বাইয়ে।

ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের প্রলোভনে পড়ে এক আইনজীবী হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি। মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। 

পুলিশের বরাতে জানা যায়, চলতি বছরের জুন মাসে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন তিনি। বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।


পুলিশের বরাতে আরো জানা যায়, ওই ভিডিও দেখে বিশ্বাস করেন শবনম। পরে তিনি প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন। বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম ধাপে ধাপে পাঁচ লাখ টাকার বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে। কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরই থানায় মামলা করেন। 

এছাড়া পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে এমন ভয়ঙ্কর প্রতারণার খবরে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নেহা কক্কর   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close