বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ ‘প্রিন্স’ টিমের, খোঁজ নিলেন শাকিব খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ AM

ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘প্রিন্স’ ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর টিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বলিউডে অবস্থানকালে ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ, প্রযোজক এবং চিত্রগ্রাহক অমিত রায়-এর সঙ্গে অমিতাভের দীর্ঘ আলাপ হয়।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, “আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। অমিতাভ স্যার তখন একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন। অমিত রায়ের সূত্রে তার সঙ্গে যোগাযোগ হয়, এরপর আমরা সাক্ষাৎ করি।”

তিনি আরও বলেন, “অমিতাভ স্যার শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বাংলাদেশের সিনেমা ও বিনোদন জগত নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন। তবে, আমাদের ছবিতে অমিতাভ বচ্চনের অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।”

‘প্রিন্স’-এর নির্মাতারা জানিয়েছেন, ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন তিনজন নায়িকা দুজন পরিচিত মুখ ও একজন নতুন। তবে তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি।

পরিচালকের ভাষ্যমতে, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ-এর সঙ্গেও প্রাথমিক আলোচনা চলছে। “সময় আসলে সব জানানো হবে,” মন্তব্য করেন তিনি।

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  অমিতাভবচ্চন   প্রিন্স   শাকিবখান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close