সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
ইসলামিক গেমসে ভারত্তোলনে বাংলাদেশ জিতল ব্রোঞ্জ পদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশ শনিবার একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

৫৩ কেজি ওজন বিভাগে মারজিয়া আক্তার ইকরা ব্রোঞ্জ জিতেছেন। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তিনি মোট ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তাঁর টোল ৭২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯২ কেজি।

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতা করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন তিনি।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই। 

বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের প্রতিযোগিতা ছিল। ৪৮ কেজি বিভাগে বৃষ্টি পঞ্চম স্থান অর্জন করেন এবং ৬০ কেজি বিভাগে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আগামীকাল রোববার দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ইসলামিক   গেমস   ভারত্তোলন   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close