বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের চপল বিপুল ভোটে এশিয়ান আর্চারির প্রেসিডেন্ট নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৭:৪০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার চুং ইউ সানকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হয় বেলা তিনটা ১৫ মিনিট থেকে। শেষ হয় বিকেল ৪টায়। প্রেসিডেন্ট পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট চুং ইউ সান। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা। 

প্রেসিডেন্ট প্রার্থী হলেও ঢাকায় আসেননি চুং ইউ সান। অনলাইন ভোটিংয়ে মাত্র ৯ ভোট পান তিনি। অন্যদিকে বাংলাদেশের চপল পেয়েছেন ২৯ ভোট। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এছাড়া দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন তিনি। এবার ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের এই ক্রীড়া সংগঠক। 


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   চপল   এশিয়ান   আর্চারির   প্রেসিডেন্ট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close