সম্প্রতি বিশাল এক আপডেট নিয়ে এসেছে এই অ্যাপসটি। এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে। তবে এ জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।
বিশেষজ্ঞদের বলছেন, “এই চার শর্ত মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে।”
বিশেষজ্ঞরা আরো বলছেন, “ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ফেসবুকের
নতুন এই আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে। যারা নিয়ম মেনে মৌলিক
কনটেন্ট তৈরি করবেন, বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের
সম্ভাবনা অনেক বেশি।”
চলুন জেনে নেওয়া যাক- সেই চার শর্ত কী?
১) ফেসবুকের নির্দেশনা মেনে চলুন
ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে
মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের
ভিডিও বা ছবি ব্যবহার না করে, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে
যেতে হবে।
২) বোনাস শর্ত: রিলস ভিডিও তৈরি করুন
ফেসবুক চায়, ধারাবাহিকভাবে
আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো
সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর।
সময়ের
অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস নতুন
দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড়
সুযোগ।
৩) শেয়ারযোগ্য কনটেন্ট বানান
চিন্তা-ভাবনা করে এমন কনটেন্ট তৈরি
করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী
হয়। মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট এর মধ্যে অন্যতম।
৪) মূল বিষয়বস্তু তৈরি করুনকোনোভাবেই অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে।
তবে নেটিজেনরা বলছেন এর সুবিধা এবং অনসুবিধা দুটোই রয়েছে। করণ কিছু মানুষ তার প্রোফাইল লক করে ব্যাক্তিগতভাবে রাখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই আপডেটের সুবিধাকেই এগিয়ে রাখছেন নেটিজেনদের অধিকাংশ।