বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১০ সাঁতারু
পেকুয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:২০ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন দেশের ১০ জন সাহসী সাঁতারু। 

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর আয়োজনে সকাল ১১টায় পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে শুরু হয় এই সাঁতার অভিযান।

অভিযানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ সাঁতারু, যাদের অধিকাংশই এর আগে বাংলা চ্যানেলসহ নানা সাঁতার অভিযানে অংশ নিয়েছেন। খরস্রোতা কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে গড়ে এক ঘণ্টা।

১ ঘণ্টা ৪ মিনিটে চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হন ১৮ বছর বয়সী রাব্বী রহমান। এক ঘণ্টা ৬ মিনিটে দ্বিতীয় স্থান অর্জন করেন নাজমুল হক এবং ১ ঘণ্টা ৭ মিনিটে গন্তব্যে পৌঁছে তৃতীয় হন ফেরদৌস আলম।

প্রতিযোগিতার শুরু হয় মগনামা জেটিঘাট থেকে, আর গন্তব্য ছিল কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট।

বোয়াস কর্তৃপক্ষ জানায়, “এই সাঁতার অভিযান শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়; এর উদ্দেশ্য পানিতে ডুবে মৃত্যুহার কমানো, সাঁতারের প্রতি আগ্রহ সৃষ্টি, নদীভিত্তিক পর্যটনকে উৎসাহিত করা এবং পানিদূষণ রোধে সচেতনতা বাড়ানো।”

অভিযানে অংশগ্রহণকারী ১০ সাঁতারু হলেন, ফাহিম আহমেদ খান, নাছির আহমেদ, খন্দকার শওকত ওসমান, মো. নাজমুল হক, এস আই এম ফেরদৌস আলম, আব্দুল্লাহ আল সাবিত, রাব্বী রহমান, মো. মোজ্জিম হোসেন, মোহাম্মদ তাইএয়ার ও মো. আল আমিন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুতুবদিয়া   চ্যানেল   সাঁতারু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close