বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন, যা বললেন তাহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৪:৩৪ PM

জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও শিক্ষক তাহসান খান রাজনীতিতে যোগ দিচ্ছেন এমন গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বলা হয়, তিনি শিগগিরই একটি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। এমনকি ধর্মভিত্তিক একটি দলের সঙ্গেও তার সম্পৃক্ততার দাবি ওঠে।

তবে শনিবার (৮ নভেম্বর) দুপুরে এসব গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তাহসান। তিনি স্পষ্টভাবে বলেন, “এখন কেন, ভবিষ্যতেও রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই আমার। যা ছড়িয়েছে, সবই মিথ্যা।”

সম্প্রতি এক কনসার্টে গান থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহসান। সেই মন্তব্য থেকেই বিভ্রান্তির সূত্রপাত বলে মনে করেন তিনি।

তাহসান বলেন, “কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, তখন খুব কম মানুষ ছিল। ভাবিনি যে কথাটা এত বড় হয়ে ছড়িয়ে যাবে। আমি তো আবেগপ্রবণ মানুষ, কবি মানুষ একটা কথা বলে ফেলেছিলাম, সেটাই ভাইরাল হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “দেখলাম, আমার ছবিতে টুপি এডিট করে একটা রাজনৈতিক দলের সঙ্গে আমাকে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি! এগুলো আসলে ভাইরাল হওয়ার খেলা। এখন কিছু মানুষ শুধু ভাইরাল হওয়ার নেশায় থাকে।”

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবরে বিরক্ত তাহসান বলেন, “কিছুদিন পর পর ফেক নিউজ ছড়ানো হয়। কয়েক মাস আগে অনলাইনে দেখলাম, আমি নাকি বাবা হয়েছি! অথচ তিন-চার বছর আগে আমার এক ছোট ভাই বাবা হয়েছিল, আমি শুধু দেখতে গিয়েছিলাম। আমি এসব নিয়ে প্রতিবাদ করলেও উল্টো ওরা ফেমাস হয়ে যাবে।”

তাহসান সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, “এখন আমরা এমন এক যুগে আছি যেখানে দর্শক কম, সমালোচক বেশি। সত্য খবর প্রচার করা এখন খুব জরুরি। সাংবাদিক ভাইদের অনুরোধ করব আমরা যেমন মানুষের জন্য কাজ করি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।”

নিজের জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “জীবনের প্রথম অধ্যায়ে মনে হয়েছিল, কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়েছিল, সব জেনে গেছি। কিন্তু এখন বুঝেছি, আমি কিছুই জানি না আমাকে আরও শিখতে হবে, আরও পড়তে হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   তাহসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close