বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৩:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। পাশাপাশি প্রতিটি উপজেলা সদরের অন্তত দুইটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদফতরের জমা দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার রিটের আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নূরুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১৭ আগস্ট হাইকোর্ট উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

রিটকারী আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী জানান, ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু এবং ৬১০ জনের দংশনের শিকার হওয়ার তথ্যের ভিত্তিতে রিটটি করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জাতীয় জরিপে দেখা গেছে, দেশে প্রতিবছর প্রায় ৪ লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে। বিষধর সাপগুলোর মধ্যে গোখরা, কালাচ, চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) ও সবুজ সাপ সবচেয়ে বেশি প্রাণঘাতী।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, বর্তমানে বাংলাদেশে অ্যান্টিভেনম তৈরি করা হয় না। ভারত থেকে আমদানি করা অ্যান্টিভেনম সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়। তবে অ্যান্টিভেনমের ক্রয়, বিতরণ ও প্রয়োগের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরির প্রয়োজন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  অ্যান্টিভেনম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close