বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিধানসভায় হারলে রাজ্যে বিজেপির অস্তিত্বই শেষ হয়ে যাবে: মিঠুন চক্রবর্তী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে শঙ্কায় রয়েছে বিজেপি। এই পরিস্থিতি মোকাবিলায় দল ইতোমধ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। বিজেপির নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর মতে, এই ভোট হবে টিকে থাকার ও হারিয়ে যাওয়ার লড়াই।

পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে বৃহস্পতিবার পরিবর্তন সভায় তিনি বলেন, ২০২৬-এর ভোটে জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। মিঠুন আরও বলেন, যদি এই ভোটে বিজেপি হেরে যায়, তাহলে দলের অস্তিত্বই শেষ হয়ে যাবে।

প্রত্যেক জেলা, প্রত্যেক মঞ্চে মিঠুন যাচ্ছেন। কারণ হিসেবে তিনি সবাইকে এক হওয়ার বিষয়টি সামনে এনেছেন। বলেন, এখনই তাদের এক হতে হবে। একসঙ্গে না থাকলে কিছুই হবে না। 

জনতার উদ্দেশে বলেন, বিজেপি জিতলে আপনাদের জয়, আর আপনারা জিতলে বিজেপির জয়। ভোট পর্যন্ত ভুল বোঝাবুঝি ভুলে এক হয়ে লড়তে হবে।

বড়পর্দার এই অভিনেতা বলেন, হাতজোড় করে অনুরোধ গোষ্ঠীদ্বন্দ্ব যা-ই থাকুক, অন্তত ভোট পর্যন্ত এক থাকুন।

সভায় উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা রাহুল সিনহা এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোসহ আরও অনেকে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিধানসভা   বিজেপি   মিঠুন চক্রবর্তী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close