প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ভোলা জেলা বিএনপির আয়োজনে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন, ভোলা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
সমাবেশের আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, এনামুল হক, আমিরুল ইসলাম বাসেত, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপি'র সদস্য ইয়ারুল আলম লিটন প্রমুখ।
সমাবেশে ভোলা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ভোলার উন্নয়নে আমার হাত কে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভোলার উন্নয়নে দল মত নির্বিশেষে আমরা এক থাকবো। আমার জীবনের রক্ত দিয়ে চেষ্টা করবো ভোলার উন্নয়নের জন্য।
স্বদেশ প্রতিদিন/ এমএস