বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংসার চালাতে আইসক্রিম বিক্রি করেন অভিনেতা সুরজিৎ সেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৫:১৯ PM

‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন অভিনেতা সুরজিৎ সেন। কিন্তু আজ সেই আলো ম্লান। টলিপাড়ার সেই পরিচিত মুখ এখন দেখা যায় ব্যারাকপুরের এক ছোট মুদির দোকানে। ৫ বছর ধরে পর্দা থেকে দূরে অভিনেতা সুরজিৎ। সংসার চলে মুদিদোকানের আয়ে। 

সুরজিৎ সেন বলেন, ‘১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে!’ এখন তাঁর সংসার চলে মুদির দোকান, আইসক্রিম আর নরম পানীয় বিক্রি করে।

স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলতে চাননি এ অভিনেতা। কেবল বললেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না।’

অভিনয়ের জগৎ থেকে সরে যাওয়া নিয়ে সুরজিতের কণ্ঠে আক্ষেপ, ক্ষোভ আর হাল ছেড়ে দেওয়া একটা ক্লান্তি, ‘তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম একেবারেই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’


এক সময় ক্যামেরার ফ্ল্যাশে খলনায়কের ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ঝাপসা। তবু তাঁর গলায় শান্ত সুর, ‘অভিনয়ে ফেরার ইচ্ছে নেই আর। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।’ 

যেখানে এক সময় করতালির শব্দে ঘেরা মানুষ আজ নিজের জীবনের গল্প বলছেন দোকানের কাউন্টারে বসে।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   আইসক্রিম   বিক্রি   অভিনেতা সুরজিৎ সেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close