বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে হবে: ইয়াসের খান
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৭:২৫ PM
ইয়াসের খান চৌধুরী

ইয়াসের খান চৌধুরী

১৫৩, ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি নান্দাইল বাসীর সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্বরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমি শ্রদ্ধাভরে স্বরণ করি আমার পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী ও আমার চাচা সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরী এবং আমি প্রথমেই মহান রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের পরিবারের একটি অংশ, আমার এই পথচলায় আপনাদের সহযোগিতা চাই। নান্দাইলকে একটি সুন্দর সমৃদ্ধ ও নতুন নান্দাইল হিসাবে গড়ে তুলতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। 

আমি একান্তভাবে কামনা করছি, বিএনপি একটি বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল। কাজেই দল থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী হবেন এটাই স্বাভাবিক। নান্দাইল থেকে আমরা অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। অনেকেই হয়ত যোগ্য ছিলেন কিন্তু দল থেকে যাকে মনোনয়ন দিয়েছেন আমরা সকলেই সেই দিকে খেয়াল করে দলের সিদ্ধান্ত মেনে নেই এবং ধানের শীষের পক্ষে প্রকাশ্যে কাজ করি। আমরা সবাই এক এবং অভিন্ন। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। আমাদের মধ্যে কোন প্রতিহিংসা নেই। আমাদের মাঝে বিভেদ তৈরি করতে আমরা কাউকে সুযোগ দিব না। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করব। 

নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই মনোনয়ন আমার একার নয়। এই মনোনয়ন আপনাদের সকলের। বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের হক এই মনোনয়ন। এই মনোনয়নের মাধ্যমে আপনারা যারা এতদিন ত্যাগ স্বীকার করেছেন আপনারা যারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সকলেরই মনোনয়ন। এই মনোনয়ন আপনাদের নিয়ে আসবে ইনশাল্লাহ একটি সমৃদ্ধশালী নান্দাইল। এই নান্দাইল সমৃদ্ধশালী ও নতুন নান্দাইল গঠনের জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে হবে। 

ইয়াসের খান চৌধুরী বলেন, আমি দলের নেতৃবৃন্দকে আহবান জানাই, কেউ অতি উৎসাহী হয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করবেন না। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। নান্দাইলের আসন যেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিতে পারি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  ধানেরশীষ   ইয়াসের খান চৌধুরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close