বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো আমদানি নিষিদ্ধ পপি বীজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম

পাকিস্তান থেকে পাখির খাদ্য হিসেবে আসা দুই কনটেইনারে পাওয়া গেছে আমদানি নিষিদ্ধ পপি বীজ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি পাকিস্তান থেকে এই চালান আমদানি করে। নথি অনুযায়ী, এতে ৩২ টন পাখির খাদ্য থাকার কথা ছিল। চালান দুটি ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে এবং পরে খালাসের জন্য ছাবের আহম্মেদ টিম্বার কোম্পানি লিমিটেড নামের বেসরকারি ডিপোতে স্থানান্তর করা হয়।

এরপর গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কাস্টমস কর্মকর্তারা চালানটির খালাস স্থগিত করে পরীক্ষা শুরু করেন। ২২ অক্টোবর কনটেইনার দুটি খোলার পর দেখা যায়, ভেতরে রাখা হয়েছে ২৫ টন পপি বীজ এবং মাত্র ৭ টন পাখির খাবার। পণ্য গোপন রাখতে কনটেইনারের দরজার মুখে পাখির খাদ্যের বস্তা রাখা হয়েছিল বলে জানায় কাস্টমস।

নমুনা পরীক্ষার জন্য তিনটি পৃথক পরীক্ষাগারে পাঠানো হলে নিশ্চিত হওয়া যায়, উদ্ধারকৃত বস্তু অঙ্কুরোদ্‌গম উপযোগী পপি বীজ।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অঙ্কুরোদ্‌গম উপযোগী পপি বীজ ‘ক’ শ্রেণির মাদক’ হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশেও এর আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির বলেন, “আমরা প্রায় সাড়ে ছয় কোটি টাকার পপি বীজ জব্দ করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আমদানি–নিষিদ্ধ পণ্য আনার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাখি   খাদ্য   পাকিস্তান   পপিবীজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close