সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো দেওয়ার সুবিধা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলিকন ভ্যালির টেক জায়ান্ট মেটা তার প্ল্যাটফর্মগুলো নিয়মিত আপডেট করছে। মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। এবার মেটার মালিকানাধীন ফেসবুকের একটি চমৎকার ফিচারও হোয়াটসঅ্যাপে সংযোজন করা হয়েছে।

ফেসবুকের মতো এখন হোয়াটসঅ্যাপেও কভার ফটো দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য ক্রমাগত নতুন বৈশিষ্ট্য চালু করে চলেছে। এখন কোম্পানিটি একটি বৈশিষ্ট্য চালু করছে, যা আগে শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের জন্য উপলব্ধ ছিল, সেটা হলো কভার ফটো।

শিগগির মেটা-মালিকানাধীন অ্যাপের সব ব্যবহারকারী তাদের প্রোফাইলে কভার ফটো যোগ করতে সক্ষম হবেন। অ্যাপে দুটো প্রোফাইল পিকচার সেভাবে দেখতে গেলে নতুন কিছু নয়। ফেসবুকে তো বরাবরই আছে, একটা প্রোফাইল পিকচার, আরেকটা কভার ফটো। ইনস্টাগ্রামে চাইলে প্রোফাইল পিকচারের সঙ্গে ভিডিও যোগ করা যায়। হোয়াটসঅ্যাপে সবার জন্য এই সুবিধা এসে গেলে প্রোফাইলটা দেখতে ভালো লাগবে।

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন সংস্করণে একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছে যা যে কোনো ব্যবহারকারীকে তার প্রোফাইলে একটি কভার ফটো আপলোড করার অনুমতি দেবে। এই কভার ফটোটি তার প্রোফাইলের শীর্ষে প্রদর্শিত হবে, ঠিক ফেসবুক এবং লিঙ্কডইনের মতো।

ব্যবহারকারী তার প্রোফাইল সেটিংস থেকে এই কভার ফটোটি নির্বাচন করতে সক্ষম হবেন। অর্থাৎ প্রোফাইল ছবির মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব এবং স্টাইল আরও ভালোভাবে প্রদর্শন করা যাবে।

এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ এই ফিচারে একটি নতুন সিকিউরিটি সেটিংসও যুক্ত করছে, যা ইউজারদের সিদ্ধান্ত নিতে দেবে যে তাদের কভার ফটো কে দেখতে পাবেন।

এজন্য তিনটি বিকল্প দেওয়া হবে: এভরিওয়ান-কভার ফটো সবার কাছে দৃশ্যমান হবে, এমনকি যদি তারা কনট্যাক্টে নাও থাকেন। মাই কনট্যাক্টাস-শুধু নিজের সেভ করা কনট্যাক্ট সেই কভার ফটো দেখতে পাবেন। নোবডি-নিজের কভার ফটো কেউ দেখতে পাবেন না।

এই সেটিংসটি স্ট্যাটাস ও প্রোফাইল ছবি-র জন্য একটি সিকিউরিটি ফিচারের মতো কাজ করবে। তবে এটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে বিটা ভার্সনে চালু করা হবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  হোয়াটসঅ্যাপ   ফেসবুক   কভার ফটো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close