প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম

সংগৃহীত ছবি
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “গণ-অভ্যুত্থানের পক্ষে আমি কাজ করেছি, কমিশনের মিটিংও করেছি—এগুলোই আমাদের সবাইকে সংবিধানের ধারা ৭(ক)-এর আওতায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফেলতে পারে। চাইলে কয়েক দিনের মধ্যে আমাদের সবাইকে ফাঁসিতে দেওয়া পর্যন্ত দেখা যেতে পারে।”
তিনি বলেন, ‘আগামী সংসদ যদি এটাকে র্যাটিফাই (আনুষ্ঠানিক স্বীকৃতি) না করে, চাইলে আমাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি দিয়ে দিতে পারবে। এনসিপির সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব, যদি এই সংবিধান আপনি রাখেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “তাহলে জুলাই সনদের সাংবিধানিক স্ট্যাটাস নির্ধারণ করতে হবে এবং সংবিধান অনুযায়ী তা ব্যাখ্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কারণে আমরা চাই, দ্রুত এই স্বীকৃতির বিষয়ে আমরা সবাই একমত হই।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ