বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চূড়ান্ত হলো বিপিএলের ৫ দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে। তবে এবার বড় চমক- নেই বরিশাল ও কুমিল্লা।

বিসিবির নাভানা টাওয়ারে বিকেলে গভর্নিং কাউন্সিলের সভা শেষে ঘোষণা করা হয় পাঁচ দলের নাম- রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম।

শুরুর দিকে বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। পরে আলোচনায় ডাকা হয় ৯টিকে, যেখানে অনুপস্থিত ছিল চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়ে তিনটি প্রতিষ্ঠান- চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা। টিকে যায় দেশ ট্রাভেলস।

অবশ্য গত আসরের চ্যাম্পিয়ন বরিশালের অনুপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তামিমের নেতৃত্বে দলটি গত আসরে ছিল অন্যতম আকর্ষণ, এবার তাদের জায়গা নিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার।

উল্লেখ্য, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি, আর ফাইনাল হতে পারে ফেব্রুয়ারির ১৬ তারিখে।

এদিকে বিপিএলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের মাঝে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিপিএল   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close