বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বিএনপির আলোচনা সভায় হাতবোমা বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির আলোচনা সভাস্থলে হাতবোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়ায়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা যায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোক্তারেরচর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওই বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন হঠাৎ সভাস্থলের পাশ থেকে ধারাবাহিকভাবে একের পর এক ২০-২৫টি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি বলেন, “আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভা নস্যাৎ করার জন্যই এই নাশকতা চালানো হয়েছে। যারা এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয়ে ছিল, তারা এখন নব্য বিএনপি হয়ে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে। কারা এই হামলা চালিয়েছে আমরা সবাই জানি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।”

এদিকে এই বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে বিরাজ করছে ব্যাপক আতঙ্ক।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   আলোচনা   সভায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close