বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
উত্তরাধিকার সূত্রে বিএনপির প্রার্থী যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:২৮ AM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ২৩৭ জনের নাম ঘোষণা করেছে। 

দলটির এ তালিকায় উত্তরাধিকার সূত্রেও অনেকে স্থান পেয়েছেন। এতে স্থান পাওয়া দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু প্রার্থীর মধ্যে কেউ কেউ আগেও জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন। দুয়েকজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা-৪ আসনে প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব। 

ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত হওয়ার পর তিনি বেশ আলোচনায় আসেন।

চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 

চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

ফরিদপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালেও একই আসনে প্রার্থী ছিলেন। 

ফরিদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ত্রাণমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রতিনিধি।

পঞ্চগড়-১ আসনে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের জায়গায় ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তার ছেলে মোহাম্মদ নওশাদ জমির। তিনি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক।

নাটোর-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং একজন আইনজীবী।

কুষ্টিয়া-২ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরী প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী হিসেবে কাজ করেন।

মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খান, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।

ঝিনাইদহ-৩ আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান। 

গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। 

গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। 

পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জু সুমন।

ময়মনসিংহ-৯ আসনে সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী প্রার্থী হয়েছেন। শেরপুর জেলার তিনটি আসনেই বিএনপি দ্বিতীয় প্রজন্মের নেতাদের মনোনয়ন দিয়েছে। 

শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা মনোনয়ন পেয়েছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে। 

শেরপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। 

শেরপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সিরাজুল হকের ছেলে মাহমুদুল হক রুবেল।

যশোর-৩ আসনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত আবারও ধানের শীষের প্রার্থী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনিও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান। তিনি জেলা বিএনপির সভাপতি এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপির   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close