দিনাজপুর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে উপজেলা বিএনপির ও তার অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টা ত্রিশ মিনিটের দিকে ঢাকা থেকে নিজ বাড়ি বীরগঞ্জ উপজেলায় যাওয়ার পথে কাহারোল উপজেলার ১০ মাইল মোড়ে অত্র উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. অলিউর রহমান, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানাসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মীবৃন্দ।
এছাড়াও এদিন ১০ মাইল থেকে নিজ উপজেলায় বীরগঞ্জ যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বীরগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্ত্বরে দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছেন।