বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আনোয়ারায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে আহত নাজিমের মৃত্যু
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে আহত একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিম (৩৮) এর মৃত্যু হয়। 

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) চারটার সময় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক কর্তৃপক্ষ।

এদিকে ঘটনার পর ৮জনকে আসামি করে নিহত নাজিমেন স্ত্রী সাহেদা আক্তার একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, উপজেলার হাইলধর এলাকায় গত রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলা হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবুআলী টেকে দুই গরু চোরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় পালাতে গিয়ে স্থানীয়দের হাতে তারা গণপিটুনির শিকার হয়। এ ঘটনায় জড়িত অন্যজন হলেন কেনু (৪০)। 

গ্রামবাসী জানায়, ওইদিন মধ্যরাতে চোরের দল পশ্চিম হাইলধর গ্রামের একটি ঘরে হানা দিলে; তৎক্ষণাৎ ঘরের মালিকের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ধাওয়া করলে চোরের দল পালিয়ে যায়। এ সময় পুকুর থেকে লুকানো অবস্থায় কেনুকে এবং কেনুর দেওয়া তথ্য মতে নাজিমকে আটক করে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন গরু চুরির সাথে জড়িত ছিল। তারা হত্যা, জবরদখল, ডাকাতির সাথে সম্পৃক্ত ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, “গরু চুরির ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   গরু   গণপিটুনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close