প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম

সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। কালকিনি ডাসার ও মাদারীপুরের আংশিক নিয়ে গঠিত মাদারীপুর তিন আসন এ আসন অতীতে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত থাকলেও গত ৫ ই আগষ্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, বিশেষ করে আনিসুর রহমান তালুকদার খোকনের সাংগঠনিক দক্ষতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পারা মহল্লায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় মানুষের মাঝে বিএনপির প্রতি আস্থা তৈরি হয় ।
সোমবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যলয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর তিন আসনে প্রার্থী হিসেবে আনিসুর রহমান তালুকদার খোকনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। মুহুর্তেই উপজেলায় তার নেতাকর্মীরা আনন্দ মিছিল করে ও মিষ্টি বিতরণ করেন। পরে আনিসুর রহমান তালুকদার খোকন উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ,খৃষ্টান সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী নির্বাচন করবো এবং বিজয় অর্জন করে জিয়াউর রহমানের আদর্শের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিমউদদীন, যুবদল নেতা মামুন সিকদার, শামীম মোল্লাসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ