বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নীল আভায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা
এসকে দোয়েল, তেঁতুলিয়া
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ২:০৩ PM
নীল আভায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা

নীল আভায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা

মেঘের ঘনঘটা কেটে উত্তরের নীলাকাশে ভেসে উঠেছে শ্বেতশুভ্রের পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা। অপরূপ সৌন্দর্যের জাদুকরী দৃশ্য নিয়ে দৃশ্যমান হয়ে উঠেছে উত্তরের মেঘমুক্ত আকাশ। বিশ্বের তৃতীয় সুউচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা গেল অক্টোবরে মাত্র কয়েকদিন দেখা গেলেও লুকিয়েছিল মেঘ-কুয়াশার আবরণে। মঙ্গলবার ভোরে মেঘের আবরণ কেটে যাওয়ায় আবারও দৃশ্যমান হয়েছে পর্যটকদের অতৃপ্ত দর্শনের এ পবর্তমালাটি।

বেশ কয়েকদিন ধরে দেখা না যাওয়ায় আশাহত করেছে পর্যটকদের। ফিরে যেতে হয়েছে আফসোস নিয়েই। মঙ্গলবার ভোর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন স্থান হতে নীল আভায় জেগে উঠেছে মোহনীয় রূপশ্বৈর্য নিয়ে কাঞ্চনজঙ্ঘা। ঝকঝকে পরিস্কার নীলাকাশে ফুটে উঠেছে সে। স্থানীয়রা স্মার্টফোনের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে পর্যটকদের জানিয়ে দিচ্ছেন তারা।

কাঞ্চনজঙ্ঘা ঘিরে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতি বছর পর্যটকের ঢল নামে। বিনাপাসপোর্টে ভারত-নেপালে না গিয়েই তেঁতুলিয়া হতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ায় পর্যটন অঞ্চল হিসেবে সমৃদ্ধ হয়েছে জেলাটি। এ অঞ্চলের পর্যটন স্পট ডাকবাংলোর পিকনিক কর্ণার ও মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে দেখা যায় রূপশ্বৈর্য পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা। এসব স্পটসহ জেলার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পর্যটকরা দেখছেন, ছবি তুলছেন ও ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

জানা যায়, কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় এবং হিমালয় পর্বতমালার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ২৮ হাজার ১৬৯ ফুট বা ৮ হাজার ৫৮৬ মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা থেকে চারটি নদীর উৎপত্তি ঘটেছে। নদীগুলি বাংলাদেশেও প্রবাহিত হয়। এখান থেকে এভারেস্ট শৃঙ্গের দূরত্ব কাছে থাকায় খুব কাছ থেকে দেখা মেলে অপরূপ সৌন্দর্যের মায়াবী কাঞ্চনজঙ্খা।

স্থানীয়রা জানায়, এবার সেপ্টেম্বরের শুরুতেই দেখা গিয়েছিল। যেহেতু এটি জলবায়ুর বা আবহাওয়ার ওপর নির্ভর করে। মেঘ ও কুয়াশামুক্ত পরিস্কার আকাশ দেখা মেলে  শ্বেতশুভ্র এই মহানায়কের। ভোরের আলো মেখে জাগতে শুরু করে সে। তারপর ক্ষণে ক্ষণে রং পালটাতে থাকে। ভোরের সূর্যের আভা ছড়িয়ে পড়লে কাঞ্চনজঙ্খা হয়ে ওঠে লাল টকটকে। দিন পেরোনোর সঙ্গে রং বদলাতে থাকে তার। কমলা, তারপর হলুদ আবার সাদা। অপার সৌন্দর্যের বিস্তৃত ঘটিয়ে দাঁড়িয়ে থাকে। মনে হয় হাসছে পাহাড়। তার শরীর ঘেঁষে চলে গেছে বিস্তৃত হিমালয়। সবুজ ও কালো রং মেখে হিমালয়ও হয়ে ওঠে অপরূপ। তবে বর্তমান আবহাওয়ায় কখন পর্বতশৃঙ্গটির দেখা মিলবে বলা ভার। এই দেখা মিলছে আবার কয়েক দিন দেখা মেলে না। 

স্থানীয় সোহেল রানা, আলমগীর হোসেন ও রবিউল ইসলামসহ কয়েকজন জানান, ভারত-নেপালের যুগল পর্বতশৃঙ্গ হিমালয়-কাঞ্চনজঙ্ঘা। পর্বত দুটি আমাদের দেশের না হলেও বাংলাদেশের একমাত্র পঞ্চগড়ের তেঁতুলিয়া হতে খুব কাছ হতে পর্বতযুগলটির দেখা যায়। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এ জেলার বিভিন্ন এলাকা হতে দেখা যায়। ছবির মতো ভেসে ওঠা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ছাড়াও দেখা মেলে প্রতিবেশী দেশ ভারতের দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি অঞ্চল। 

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ ও পর্যটন ঘিরে গড়ে উঠেছে সরকারি-বেসরকারিভাবে আবাসন ব্যবস্থা। গড়ে উঠেছে পর্যটক সেবা প্রতিষ্ঠান। এতে করে বাড়ছে কাজের ক্ষেত্র।  

তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম নামের পর্যটক সেবা প্রতিষ্ঠান জানায়, কাঞ্চনজঙ্ঘা ঘিরে দিন দিন বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে আবাসিক, চা বাগানে রিসোর্ট, কাঠের বাড়ির মতো আবাসিক গড়ে উঠছে। এখানকার ভ্যান চালক, হোটেল-রেস্তোরাগুলো পর্যটন সময়ে ব্যস্ত হয়ে উঠেন পর্যটক সেবা দিতে।

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কেএম আজমিরুজ্জামান জানান, দেশের পর্যটনের অন্যতম অঞ্চল হচ্ছে উত্তরের পঞ্চগড়ের তেঁতুলিয়া। আমরা পর্যটকদের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি। আমাদের কন্টাক্ট নম্বরগুলি বিভিন্ন জায়গায় বিল বোর্ডেও প্রদর্শন করেছি। যাতে যে কোনো প্রয়োজনে পর্যটকরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জরুরি ফোন এলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, পঞ্চগড় তেঁতুলিয়া একটি পর্যটন এলাকা। এখান থেকে খুব কাছ থেকে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পর্যটকদের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে আনন্দ উপভোগ করতে পারেন, তার জন্য আমরা সার্বক্ষণিক সচেষ্ট আছি।'

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নীল   আভা   শ্বেতশুভ্র   কাঞ্চনজঙ্ঘা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close