বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন পরিচালক হিসেবে করপোরেট দুনিয়ার পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে।

আজ সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়।

প্রসঙ্গত এনএসসির মনোনীত কাউন্সিলর সাধারণত দুজন থাকেন। চলতি বছরের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয়। আজকের এনএসসির চিঠিতে জানানো হয়, ইসফাক আহসান পদত্যাগ করায় তার স্থলেই রুবাবাকে মনোনীত করা হয়েছে।

বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকার সময় থেকেই তিনি দেশের ক্রীড়াঙ্গনে বিশেষভাবে পরিচিত। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালনকালে জাতীয় ক্রিকেট দলকে স্পন্সরশিপ দেওয়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

করপোরেট অঙ্গনের পাশাপাশি রুবাবার রয়েছে দীর্ঘ ক্রীড়া-অংশগ্রহণের অভিজ্ঞতা। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, রুবাবার কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তিনি এত দিন দায়িত্ব গ্রহণ করেননি। এবং রুবাবার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন সম্পূর্ণ হলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিসিবি   পরিচালক   রুবাবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close