বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বাকৃবিতে অ্যানিম্যাল সেভিয়র্স অব বাংলাদেশের ১০১ সদস্যের কমিটি গঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:০৬ AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাণীকল্যাণমুখী সংগঠন ‘অ্যানিম্যাল সেভিয়র্স অব বাংলাদেশ’-এর ২০২৫-২৬ সেশনের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন একই অনুষদের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক।

সহ-সভাপতি হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী আল ফারুক, সাধারণ সম্পাদক সন্দ্বীপ সাহা, এবং গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক মো. আশিকুজ্জামান।

রবিবার (২ নভেম্বর) রাত ১০টায় কমিটি প্রকাশ করা হয়। ১০১ সদস্যের কমিটিতে মোট ৮ জন বিদেশী শিক্ষার্থীও রয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কমিটি সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক (চিকিৎসা) আবু বাসেত সুজাউদ্দৌলা সৈকত, সাংগঠনিক সম্পাদক (রেস্কিউ) মো. জায়েদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আনামুল হক, সহকারী কোষাধ্যক্ষ বিজয় কুন্ডু, ওষুধ বিশ্লেষণ ও যোগাযোগ সম্পাদক কানিজ ফাতেমা বিনতি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরেকা জোশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফসা খাতুন, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদনান রহমান, কমিটিতে আরও ৫০ জন সদস্য রয়েছেন।

নব নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. মাহবুব আলম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পথপ্রাণী ও মালিকবিহীন পশুপাখির সেবায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন শুধু প্রাণীদের চিকিৎসা বা উদ্ধার কার্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি শিক্ষার্থীদের মধ্যে করুণা, দায়িত্ববোধ ও বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   কমিটি   গঠিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close