বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘শাপলা কলি’ পেয়ে সোশ্যাল মিডিয়ায় এনসিপি নেতাকর্মীদের পোস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:১৪ AM

অবশেষে ‘শাপলা কলি’কেই প্রতীক হিসেবে গ্রহণ করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রবিবার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “এবার ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলা কলিতে।”

দলের প্রতীক ঘোষণা হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েন এনসিপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত অনেকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শাপলা কলি প্রতীক নিয়ে পোস্ট ও স্লোগান শেয়ার করেন।

উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন “গ্রাম-শহর, অলিগলি, জিতবে এবার শাপলা কলি।”

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে একই স্লোগান তোলেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তার ফেসবুক পোস্টে লেখেন— “দেশ-জনপদ, রাস্তা-গলি, জিতবে এবার শাপলা কলি।”

এদিকে যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ডা. খালেদ সাইফুল্লাহর সঙ্গে ‘শাপলা কলি’ হাতে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন “আজকের বিজয়ী টিমের সঙ্গে। সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলা কলি।”

এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, পূর্ণাঙ্গ ‘শাপলা’ প্রতীক না পেলে তারা তা গ্রহণ করবেন না। তবে নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার পরই দলটি আনুষ্ঠানিকভাবে প্রতীকটি গ্রহণ করে এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতির ঘোষণা দেয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  শাপলাকলি   সোশ্যাল   মিডিয়া   এনসিপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close