বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির বিজয় ঠেকাতে দেশে অপপ্রচার ও অপকৌশল চলছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:২৯ AM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চালানো হচ্ছে।

রবিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “জনমনে এখন প্রশ্ন উঠেছে ঠিক সময়ে নির্বাচন হবে কি না। বর্তমান পরিস্থিতিতে যেন কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো অবস্থা তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে।”

তিনি আরও বলেন, “কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে, সেটি আমাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দলের প্রত্যেক নেতাকর্মীকে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত থাকতে হবে।”

বিএনপির আসন্ন নির্বাচনী প্রস্তুতির কথা উল্লেখ করে তারেক রহমান জানান, ৩০০ আসনের প্রার্থী তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ব্যক্তিগত রেষারেষি ভুলে সেই প্রার্থীকে মেনে নিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।”

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রচার   তারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close