প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম

সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন, তাদের ফি সমন্বয় করা হবে।”
এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষার্থীরা আগামী ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে শিক্ষার্থীরা ফরম পূরণ বয়কটের ডাক দিয়েছিলেন। নতুন ফি অনুযায়ী, গত বছরের তুলনায় শিক্ষার্থীদের ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা বেশি দিতে হবে।