বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহিন’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থেকে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পাঁয়তারা শাহিন (২৫) নামে পরিচিত এই যুবকের কাছ থেকে গ্রেফতার অভিযান চলাকালীন দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, শাহিন মূলত হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, “গোপন সূত্রে খবর পাই, শাহিন দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

তিনি আরও জানিয়েছেন, “তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানাও তার নামে জারি রয়েছে।”

গ্রেফতারের পর শাহিনকে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে, জানিয়েছে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   শীর্ষ ছিনতাইকারী   পাঁয়তারা শাহিন   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close