বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ১৫ মাসে তার যথেষ্ট সফলতা রয়েছে। যেসব কাজ তিনি করতে পারেননি, সেগুলো তার ব্যর্থতা, তবে এতে তার করার কিছু ছিল না। কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়।

শুক্রবার পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে পঞ্চগড় জেলার সকল তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশ্বান শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো, যেগুলো নির্মাণে দুর্নীতি অথবা অনিয়ম আছে, এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা অতিসত্বর আমাদের কাছে রিপোর্ট দেবেন। ইসলামিক ফাউন্ডেশনে বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং উনার তদন্ত অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৯ কোটি। যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমার মন্ত্রণালয়ে আমার জানামতে দুর্নীতির কোনো স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই। আমার অফিসাররাও যাতে দুর্নীতিমুক্ত থাকে, আমি যথেষ্ট সোচ্চার আছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং একটি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন উপস্থিত ছিলেন।

এর আগে, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে পঞ্চগড় তৌহিদী জনতার পক্ষ থেকে ১২টি দাবিসহ স্মারকলিপি উলামায়ে কেরামের কাছে হস্তান্তর করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ১৫ বছর   জঞ্জাল   ১৫ মাস   পরিষ্কার   ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close