বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জুলাই সনদ নিয়ে কোনো প্রতারণা সহ্য করা হবে না: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই সনদ সংক্রান্ত কোনো নতুন সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই, জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

রাশেদ খাঁন লেখেন, জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই। যে লেখায় স্বাক্ষর হয়েছে, সেই লেখা অনুযায়ী বাস্তবায়ন ও আইনগত ভিত্তি হবে। এর বাইরে নতুন করে কিছু পরিবর্তনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রীতিনীতি কারও আবেগ, অনুভূতি বা আবদার অনুযায়ী পরিবর্তন হয় না। কোনো একটি দল স্বাক্ষর করেনি বলে অন্যদের সঙ্গে প্রতারণা করা যাবে না। এমন চেষ্টা হলে প্রতিরোধের মুখে পড়তে হবে।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি পারেন, তাদের হাত পা ধরে স্বাক্ষর করান বা তাদের জন্য আলাদা জুলাই সনদ তৈরি করে নিন। আমরা যেটাতে স্বাক্ষর করেছি, ওটাই আমাদের জুলাই সনদ।

শেষে তিনি সতর্ক করে বলেন, ‘হাসিনা কোটা সংস্কার নিয়ে প্রতারণা করে বিদায় নিয়েছে। জুলাই সনদে যদি কেউ প্রতারণা করে, আপনাদেরও বিদায় নিতে হবে। আমার স্বাক্ষর ব্যবহার করে কাউকেই প্রতারণা করতে দেবে না।’

রাজনৈতিক মহলে রাশেদ খানের এই বক্তব্যকে জুলাই সনদকে কেন্দ্র করে চলমান মতবিরোধের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ   প্রতারণা   রাশেদ খাঁন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close