বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
মীরসরাইয়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই ইয়াবা কারবারি আটক
এম জাবেদ হোসাইন, মীরসরাই
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ পিএম
মীরসরাইয়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই ইয়াবা কারবারি আটক

মীরসরাইয়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই ইয়াবা কারবারি আটক

মীরসরাইয়ে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে পৌরসভার তারাকাটিয়া এলাকায় মহাসড়কে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্ট মেট্রো-ব-১১-১০৭১) তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ডি-১ ও ডি-২ আসনে বসা দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) ও একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫) প্রত্যেকের কাছ থেকে ৯৫০ পিস করে ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

মীরসরাই থানার কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ

আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   ৬ লাখ টাকা   ইয়াবা   দুই কারবারি   আটক   

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close