বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
যে ভুলেই বাতিল হয়ে যেতে পারে ওমরাহ ভিসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসাধারী যদি ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না যান বা যাওয়ার জন্য নিবন্ধন না করেন, তাহলে তাদের ভিসা বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তবে নিয়ম বদলালেও ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না। 

আগের মতোই, সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ থাকবে এবং প্রবেশের দিনটি থেকে ওই ৯০ দিন গণনা শুরু হবে।

তবে পূর্বের নিয়মে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। নিয়মের পরিবর্তন মূলত এখানেই।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।

আল-জাজিরাকে ওই সূত্রগুলো জানান, আগামী সপ্তাহ থেকে নতুন এই নীতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। সূত্রগুলো নিশ্চিত করেছেন, ওমরাহ ভিসার মেয়াদ কমছে না।

এ সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৌদি আরবের ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফার আল আরাবিয়াকে বলেন, আগামীতে ওমরাহ করতে আসা মুসুল্লির সংখ্যা উল্লেখযোগ্য আকারে বাড়বে। সেজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবেই নীতিমালা সংশোধন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশির জন্য ওমরাহর ভিসা ইস্যু করা হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে।

সূত্র: আল আরাবিয়া

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যে ভুলে   বাতিল   হয়ে যেতে পারে    ওমরাহ ভিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close