বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ
এসকে দোয়েল,তেঁতুলিয়া (পঞ্চগড়)
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:৫৬ পিএম আপডেট: ৩১.১০.২০২৫ ৭:১৮ PM
বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডের নির্মাণ সম্পন্ন

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডের নির্মাণ সম্পন্ন

বাংলাদেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড নির্মিত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায়। নির্মাণ কাজ শেষে শনিবার বিকেল সাড়ে ৩টায় এর শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো.সাবেত আলী।

এ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাবান্ধা সীমান্তে সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জেলা প্রশাসন জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল পঞ্চগড়বাসীর। সে দাবির প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল এর নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মো.সাবেত আলী। নির্মাণ কাজ শেষে ফ্ল্যাগস্ট্যান্ড শনিবার উদ্বোধন করবেন তিনি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু জানান, বাংলাবান্ধা জিরোপয়েন্টে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগস্ট্যান্ড শনিবার বিকেল সাড়ে তিনটায় উদ্বোধন করবেন জেলা প্রশাসক স্যার সাবেত আলী। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছে। এখান থেকে আমাদের প্রাণের জাতীয় পতাকা স্বগর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। এ গৌরবময় ঐতিহাসিক মুহুর্তে সবাইকে আমন্ত্রণ জানানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বাংলাবান্ধা   দেশের সর্বোচ্চ   ১১৭ ফুট উচ্চতা   ফ্ল্যাগস্ট্যান্ড   নির্মাণ সম্পন্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close