সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
ডাকসু নেতৃবৃন্দের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:১৪ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার  (৩০ অক্টোবর) বিকেল চারটায় ডাকসু ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্যবৃন্দ।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং দূতাবাসের প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।

মতবিনিময়কালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। 

এসময় ডাকসু এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর উদ্যোগে আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে বেশকিছু কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ইইউ এর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচি (Exchange programs) চালু করা। গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ইইউ এর অর্থায়নে ডাকসু এবং অনুমোদিত যুব প্ল্যাটফর্মগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা। 

অপরদিকে, যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি প্রতিষ্ঠা করা এবং বিজ্ঞান ও সমাজ বিষয়কে কেন্দ্র করে একটি ঢাবি-ইইউ উদ্ভাবন সম্মেলন (Innovation Summit) আয়োজন করা। 

মতবিনিময় শেষে ডাকসু ভবনে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।


স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ইইউ   রাষ্ট্রদূত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close