প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:০২ AM

‘শাপলা’ আর ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টা প্রতীক বাদ দিয়ে ১১৯টা প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারও দাবির পরিপ্রেক্ষিতে করার অবকাশ নেই। আপনারা জানেন একটা দল শাপলা চেয়েছে। শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তাই করা হয়েছে। যেহেতু বিরূপ কিছু মন্তব্য এসেছে, তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে।
আখতার আহমেদ আরও বলেন,কারো চাওয়াতে নয়, ইসি মনে করেছে তাই শাপলা কলি যোগ করেছে। ভবিষ্যতে যদি মনে করে সেটা আবারও পরিবর্তন করতে পারে।
স্বদেশ প্রতিদিন/ এমএস