বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্বর্ণ ভরিতে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। বুধবার (২৯ অক্টোবর) দাম প্রতি ভরি ৮,৯০০ টাকা বৃদ্ধি পেয়েছিল।

নতুন দর অনুযায়ী প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে:

২২ ক্যারেট: ২,০২,৭০৯ টাকা

২১ ক্যারেট: ১,৯৩,৫০৬ টাকা

১৮ ক্যারেট: ১,৬৫,৮৬২ টাকা

সনাতন পদ্ধতি: ১,৩৭,৮৪৫ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়ে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

গত ২৮ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সামঞ্জস্য করা হয়েছিল। সেই সময়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ছিল ১,৯৩,৮০৯ টাকা। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে বিক্রয়মূল্য:

২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close