বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৩৭২ টন কোরবানির পশুর গোশত অনুদান দিল সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৪০ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ১:৪০ PM

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৩৭২ টন কোরবানির পশুর মাংস অনুদান দিয়েছে সৌদি সরকার। 

এ উপলক্ষে গতকাল বুধবার (২৯ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে মাংস হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে অনুদান হিসেবে এ মাংস তুলে দেন। সৌদি দূতাবাস জানায়, দেশের ৬৪টি জেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রায় ৪০ হাজার কোরবানির পশুর মাংস সরবরাহ করা হয়েছে, যার মোট ওজন ৩৭২ টন।

এই মাংস সৌদি আরবের মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়েল কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘উদহিয়াহ’ প্রকল্পের আওতায় সরবরাহ করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিবছর বিভিন্ন দেশে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব জাহাঙ্গীর আলী খান, ‘উদহিয়াহ’ প্রকল্পের প্রতিনিধি আহমেদ আল-জাহরানি এবং সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দরিদ্র   কোরবানি   গোশত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close