বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:২৮ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে।

বুধবার (২৯অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে খসড়া গঠনতন্ত্র প্রকাশিত হয়। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন। বাকি ১৯টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হবে।

অন্যদিকে, হল সংসদে ১১টি পদ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে হল প্রাধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি এবং আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষ হবেন। বাকি ৯টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন।

খসড়ায় বলা হয়েছে, প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে দ্বিতীয় বা তার অধিক স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন না। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ বছর এবং প্রার্থীতা চূড়ান্ত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়াও, সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা কুকসু নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন। তদুপরি, কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন না।

৫ সদস্য বিশিষ্ট কুকসু গঠনতন্ত্র প্রণয়নে কমিটির আহ্বায়ক করা হয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনকে। তিনি বলেন‚ পাচঁ দিন সময় দেওয়া হয়েছে। সবার মতামত থাকলে মেইলে দিবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় একটা সিন্ডিকেট ডেকে তারপর এটা ইউজিসিতে পাঠাবে।

এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার, সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।




স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুকসু   গঠনতন্ত্র   পদ ২১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close