বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:২০ পিএম

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকার দুটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করছে সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল এবং সেন্ট্রাল কমিউনিকেশন সেল।

বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় পদায়ন, প্রশিক্ষণ, নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশন মনিটরিং এই চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস সচিব বলেন, “সভায় মূল আলোচনার একটি বিষয় ছিল সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা কীভাবে দ্রুত যাচাই ও মোকাবিলা করা যায়। প্রায়ই অপতথ্য শনাক্ত করতে বিলম্ব হয়, যা মাঝে মাঝে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”

তিনি আরও জানান, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল এবং একটি সেন্ট্রাল কমিউনিকেশন সেল গঠনের প্রস্তাব আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন, শুধুমাত্র শহর বা জেলা নয়, গ্রাম পর্যায়েও যেন নির্ভুল ফ্যাক্টচেক তথ্য সহজে পৌঁছানো যায়, সে ব্যবস্থা নিতে হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 







আরও সংবাদ   বিষয়:  ফ্যাক্টচেক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close