বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
এনইউর আঞ্চলিক অফিস অভিমুখে লংমার্চের ঘোষণা রাজশাহী কলেজ শিক্ষার্থীদের
ইউসুব আলী, রাজশাহী কলেজ
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে তারা ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জিরো পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের দিকে লংমার্চ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ ও সমাবেশ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখর হয়ে ওঠেন  “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” এসব শ্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজশাহী কলেজ চত্বর।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজ সরকার বলেন, “যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ফি বাড়িয়েছে, সেভাবে শিক্ষার মান বাড়েনি। শুধু ফি বাড়িয়ে শিক্ষার্থীদের রক্ত চোষার মতো আচরণ করা হচ্ছে। এখন মনে হচ্ছে এটি আর জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, বরং ‘জাতীয় বাণিজ্য বিশ্ববিদ্যালয়’ হয়ে গেছে।”

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে তৃতীয় বর্ষে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এই হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয় দাঁড়ায় প্রায় ৫০ কোটি টাকা, অথচ কলেজগুলোকে প্রণোদনা বাবদ বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ২০ কোটি টাকা।

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, “বাংলাদেশের মোট শিক্ষার্থীর ৭০ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ে। অথচ শিক্ষার্থীর পেছনে মাথাপিছু বরাদ্দ মাত্র ৭৯৫ টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর সরকারকে ১০০ কোটি টাকারও বেশি ভ্যাট প্রদান করে। এত কম বরাদ্দে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। সংস্কারের নামে আমাদের ওপর বাড়তি ফি চাপানো হয়েছে।”

তারা আরও জানান, ২০২৩ সালের এক প্রতিবেদনে দেখা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবারের গড় মাসিক আয় মাত্র ১০ হাজার টাকা। এই আয়ের পরিবারগুলোর জন্য বর্তমান ফি কাঠামো একেবারেই অযৌক্তিক ও অসম্ভব বোঝা।

এই অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জিরো পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে। এ সময় রাজশাহী অঞ্চলের অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সংখ্যা বর্তমানে ২২০০-এর বেশি। এসব কলেজে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। দেশের উচ্চশিক্ষায় সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সেশনজট ও আর্থিক জটিলতায় ভুগছে। সাম্প্রতিক বছরগুলোতে ফি বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। শিক্ষা নয়, এখন চলছে আর্থিক শোষণের এক প্রাতিষ্ঠানিক রূপ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   লংমার্চ   রাজশাহী কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close