বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবশেষে বরখাস্ত হলেন পুলিশের সেই এডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৭:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কর্মস্থল থেকে ১৪ মাসেরও বেশি সময় অনুপস্থিত থাকার অভিযোগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটোয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটোয়ারী বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটে সংযুক্ত থাকলেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৯ আগস্ট ২০২৪ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই বিধিমালার বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা কার্যকর ধরা হয়েছে ১৯ আগস্ট ২০২৪ থেকে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের এডিসি শাহ নূর আলম পাটোয়ারীর বিরুদ্ধে। পরবর্তীতে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়, যেখানে সাক্ষ্যগ্রহণ চলছে। বর্তমানে পলাতক রয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   এডিসি শাহ নূর আলম পাটোয়ারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close